লেবাননে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সালোমি এলাকায় স্থানীয় একটি মাঠে আলোর পথ ইসলামী সংগঠনের উদ্যোগে এই ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা।
হাফেজ আব্দুল মতিনের ইমামতিতে প্রায় শতাধিক বাংলাদেশি জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করা হয়। পরে মুসল্লিরা পরস্পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামাতকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক ভাবে সহযোগিতা করেন রফিকুল ইসলাম, রমজান, জাকির হোসেন, ফয়সাল ভূইয়া ও ইমরান।
