অভিবাসন

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৫ বাংলাদেশি আটক

post-img

মালয়েশিয়ার জোহর রাজ্যে পাঁচ বাংলাদেশিসহ ৩৮ 'অবৈধ' অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ।

গত সোম ও মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় অভিযানে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে আছেন ১৭ ইন্দোনেশীয়, পাঁচ পাকিস্তানি, দুই ভারতীয় ও নয় মিয়ানমারের নাগরিক।

যাদের আটক করা হয়েছে তাদের পাসপোর্ট ও কাজের অনুমতি ছিল না।

গতকাল বুধবার অভিবাসন পরিচালক বাহারউদ্দিন তাহির সাংবাদিকদের বলেন, 'আটক অবৈধ অভিবাসীদের বয়স ২১ থেকে ৫৮ বছর। তাদেরকে রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং ও সেগামত জেলা থেকে আটক করা হয়েছে।'

আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.