অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি সুপার মার্কেট উদ্বোধন

post-img

কাতারের বন্দরনগরী আল-ওয়াকরা এলাকায় চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান মুনতাকিম সুপার মার্কেট।

শুক্রবার ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, কাতারি স্পনসর পারেজ ফরিদ আল ইউসুফ। এসময় সাথে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চট্টগ্রামের সন্দিপ উপজেলার কাতার প্রবাসী শফিকুল ইসলাম মামুন ও নাজমুল হোসেন মুরাদ। অনুষ্ঠনে আমন্ত্রিত অতিথি ছিলেন, কাতারস্থ সন্দীপ সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলাল, ব্যবসায়ী মো: জামসেদ, প্রবাসী মোঃ হাসান, রাশেদ বিন আবদুল বাতেন,মাইনুদ্দিন ও পারভেজ হোসাইন। এসময় উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠানটি থেকে প্রবাসীরা কম দামে মানসম্মত গ্রোসারি পণ্য সরবরাহ করতে পারবেন। পরে প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ইরফান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.