এনআরবি লাইফ

স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

post-img

স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার রাত ৯টায় লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ২৭ ডিসেম্বর ২০২৪-২০২৫ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। এ উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। ২০০০ সালে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের অগ্রযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর (শ্রম উইং) মোতাসিমুল ইসলাম। এছাড়া বৃহত্তর নোয়াখালী সমিতির সদ্য সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম বেপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবুল আজাদ বেঙ্গল, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. দুলাল সাফা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.