আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাল্টে গেছে নারায়ণগঞ্জের রুপগঞ্জের চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্থানীয় জনপ্রতিনিধির তত্বাবধায়নে উন্নয়ণের মেগা প্রকল্পে গ্রামীন জনপদ রুপগঞ্জ হয়েছে ডিজিটাল শহর। বদলে গেছে এখানকার লাখ লাখ বাসিন্দার জীবনযাত্রার মান।
এক সময়ের উন্নয়ন বঞ্চিত রুপগঞ্জ ধীরে ধীরে বদলে এখন ডিজিটাল শহর। প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়ন,বিশুদ্ধ পানি,উন্নত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি, পাকা সড়কে বদলে গেছে রুপগঞ্জবাসীর জীবনমান। একসময়ে বাশেঁর সাকো আর নৌকায় যাতায়াত করা দূর্ভোগ পোহানো বাসিন্দারা, বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে স্বপ্ন দেখেন, ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশের।
স্থানীয়রা বলছেন,বর্তমান সরকার তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্য,উন্নত বাসস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ণের হাওয়া লেগেছে। এছাড়াও ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার,বীর প্রতিক গাজী সেতু বদলে দিয়েছে, সেখানকার মানুষের ভাগ্য।
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজিকে নৌকায় ভোট দিয়ে, রুপগঞ্জের উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
