আইএওটিপি- ২০২৩ সালের শীর্ষ অ্যাটর্নি হিসেবে টাইম স্কয়ারে ভেসে উঠলো মোহাইমিনা হকের ছবি
১৯ সেপ্টেম্বর ২০২৩
Admin
দুর্দান্ত আইনি সাফল্যের জন্য ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টপ প্রফেশনালস’ (আইএওটিপি) দ্বারা ২০২৩ সালের শীর্ষ অ্যাটর্নি হিসেবে এ বছরের মার্চ মাসে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি মোহাইমিনা হক। ওয়াশিংটন ডিসিতে ‘দ্য ল অফিস অব মোহাইমিনা হক-পিএলএলসি’র প্রতিষ্ঠাতা তিনি।
শীর্ষ অ্যার্টনি হিসেবে স্বীকৃতি পাবার পর এবার মিললো আরেক সম্মাননা। ৮ সেপ্টেম্বর টাইম স্কয়ারের বিশাল স্ক্রিনে ভেসে উঠলো মোমাইমিনার ছবি। অসাধারণ এই মুহুর্তুটির সময় মোহাইমিনা ও তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। মোহাইমিনা ছাড়াও আইএওটিপির সেরা প্রফেশনাল নির্বাচিত সবাই এদিনে উপস্থিত হয়েছিলেন টাইম স্কয়ারে।
প্রতিবছরই বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের জন্য এই সম্মাননা প্রদান করে থাকে আইএওটিপি। পেশাগত, একাডেমিক কৃতিত্ব ও নেতৃত্বের ক্ষমতাসহ অনুষঙ্গ এবং তাদের সম্প্রদায়ের অবদানের ওপর ভিত্তি করে এই সম্মাননা প্রদান করা হয়।
মোহাইমিনা হক একজন দক্ষ উকিল এবং একজন প্রতিভাধর সমস্যা সমাধানকারী। তিনি পরামর্শ থেকে শুরু করে আদালতের প্রতিনিধিত্ব করা পর্যন্ত ব্যাপক সহায়তা প্রদান করে থাকেন। করপোরেট আইন, অভিবাসন আইন, টর্ট আইন (ব্যক্তিগত আঘাত এবং পণ্যের দায়সহ) এবং আরও অনেক ক্ষেত্রেই কাজ করেন তিনি।
টনি রোমাস নামক একটি গ্লোবাল রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজির জেনারেল কাউন্সেল হিসেবে কাজ করেন তিনি। সেখানে কোম্পানির আইনগত এবং সম্মতিমূলক কার্যক্রমের তত্ত্বাবধান করেন এবং কৌশল ও করপোরেট বৃদ্ধির বিষয়ে বোর্ডের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন।
মোহাইমিনা ‘ওয়াশিংটন কলেজ অব ল’ থেকে মর্যাদাপূর্ণ কাম লাউড ডিস্ট্রিঙ্কশনে স্নাতক অর্জন করেছেন। তিনি পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডির অফিসে নির্বাচকদের জন্য অভিবাসন মামলায় কাজ করেছেন। এছাড়াও ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেসময় মোহাইমিনা হক মার্কিন রাষ্ট্রপতির কার্যনির্বাহী অফিসে ডোমেস্টিক পলিসি কাউন্সিলে দায়িত্ব পালন করেন।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.