এনআরবি লাইফ

আবুধাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

post-img

আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দূতাবাস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, জনতা ব্যাংক আমিরাতের সিইও কামরুজ্জামান, প্রকৌশলী রফিকুল আলম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, আবুধাবি আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসীম, প্রিয়াঙ্কা খন্দকার, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু তাহেরসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.