অভিবাসন

দুই খাতে বিদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত মালয়েশিয়া সরকারের

post-img

প্ল্যান্টেশন এবং কৃষি খাতে বিদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা সংক্রান্ত স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই পদ্ধতিটি প্রয়োগ করা হবে কারণ কর্মীদের দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। এটি বাধ্যতামূলক শ্রমের মধ্যে পড়বে যা তাদের রেটিংকে প্রভাবিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এসেছেন এবং স্পষ্টতই তিনি চাকরি দিতে পারবেন না, তাই আমরা কর্মচারীকে প্রাধান্য দিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি দিচ্ছি।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি শ্রমিকের অভাবে রাবার সেক্টর কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না। প্রায় ৪ লাখ ২০ হাজার হেক্টর রাবার বাগান শ্রমিকের অভাবের কারণে কাজ শুরু করতে পারেনি। অথচ রাবার সেক্টরে ৭০ হাজারের বেশি বিদেশি কর্মীর প্রয়োজন হবে। তিনি বলেন, ফি, খরচ, চুক্তির শর্তাবলী এবং স্বাস্থ্যের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমঝোতা স্মারক এমওইউ আবারো পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.