অভিবাসন

ঈদ উদযাপন করলো আমিরাত প্রবাসীরা

post-img

ইদের নামাজ,কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছে দুবাই, শারজাহ, আজমানসহ উওর আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা।

আমিরাতের সকল প্রদেশে ঈদের নামাজ আদায় করা হয়েছে। পরস্পরের সাথে কুশল বিনিময় করেছে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতে বেশিরভাগ বাঙালি কোরবানী না দিতে পারলেও যারা কোরবানী করেছেন তারা তাদের দেশী ভাইদের সাথে মেতেছেন ঈদ আনন্দে। এরই ধারাবাহিকতায় দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তাঁর সহধর্মিণী আবিদা হোসেন সরকারি বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন।অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির,কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলীসহ আরো অনেকে। এছাড়া দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.