লরিতে করে ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসীকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে দেশটির বর্ডার পুলিশ।
এসেক্সের নিউ হেভেন পোর্ট থেকে তাদের আটক করা হয়। একই সাথে আরো এক ব্যক্তিসহ মানব পাচারকারী সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে ওই ছয়জন অভিবাসীদের মধ্যে কেউ গুরুতর আহত হয় নি। লরিটি আটককালে সেখানে বর্ডার ফোর্সসহ এম্ব্যুলেন্স উপস্থিত ছিলো। হোম অফিস ঘটনার সত্যতা স্বীকার করে, তদন্তের স্বার্থে কোন মন্তব্য করতে রাজি হয় নি।
এদিকে অভিবাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মারিয়া কলফিল্ড ঘঁনা। তবে উদ্ধারকৃত অভিবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানায় নি হোম অফিস।
