এনআরবি লাইফ

ভেনিসে পিঠা উৎসব অনুষ্ঠিত

post-img

ভেনিসে পৌষ সংক্রান্তি উপলক্ষে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন করেছে মিলান বার্তা ও পাঠক ফোরাম ইতালি।

ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্ট এর সত্বধিকারী ইলিয়াস মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় নাজমুল হোসেন ও সজিব আল হোসাইনের পরিচালনায় এ আয়োজন করা হয়। ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরীর সহযোগিতায় ভিন্ন ধর্মী পৌষের শেষে এই পিঠা মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম। এতে হরেক রকমের বাহারি স্বাদের পিঠা এই মেলাতে প্রদর্শন করা হয়।

পিঠার সঙ্গে উপস্থাপন করা হয় নারীদের দেশীয় পোষাক ও সাজ সজ্জার নানা উপকরণ। যা বিদেশিদের কাছেও নজর কাড়ে। পিঠা মেলায় আয়োজকদের পক্ষ থেকে ভেনিস কমিউনিটিতে বিভিন্নভাবে সামাজিক কর্মকান্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক স্টল কর্তৃপক্ষকে তুলে দেয়া হয় সম্মাননা । দিনব্যাপী এই মেলায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ভেনিস বাংলা মিউজিক স্কুলের সদস্যরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.