নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অংশ হিসেবেই তফসিল ঘোষণা করা হয়েছে।
এদিকে, জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেন বিএনপি ও সমমনা দলগুলো।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব দলের পক্ষ থেকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেন। দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশন জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনের ঘোষণা। এদিকে, তফসিল প্রত্যাখ্যান করেন কাল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন বাম গণতান্তিক জোট।
