স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনেরা জানান,প্রতিদিনের মতো মেহেদী হাসান রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী। মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম চলছে। মেহেদী হাসানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
