সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে যৌথভাবে রমজানের খাবার বিতরন করেছে ইউরো ফুডস, মুসলিম এইড এবং ইস্ট লন্ডন মসজিদ।
বুধবার বাদ জোহর পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে আনুষ্ঠানিকভাবে খাবারের এ প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমেদ, মুসলিম এইডের সিইও খালিদ জাভিদ, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন্স ম্যানেজার ডায়ানা আলঘোল এবং ইউরো ফুডসের তারিফ আহমদ । ইউরো ফুডস এমন উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা।
এছাড়াও প্রতিটি সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহবান জানান তারা।
