গ্রিসের ক্রিতি দ্বীপের দক্ষিণ উপকূলে আসা ৮৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। ওই সময় অভিবাসীদের পাচারে জড়িত সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে এথেন্স। তবে, কোন বাংলাদেশি আছে কিনা সে তথ্য নিশ্চিত করেনি সংস্থাটি।
ক্রিতি দ্বীপে আসা আলাদা দুটি অভিবাসী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। প্রথম ঘটনায় ক্রিতি দ্বীপের দক্ষিণে ৮৫ কিলোমিটার দূরে আসা একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছে বলে হেলেনিক উপকূলরক্ষীদের সতর্ক করা হয়। এ তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালিয়ে একটি অভিবাসী নৌকা খুঁজে পেয়েছিল গ্রিক নৌবাহিনীর একটি ফ্রিগেট।
