কাতারের আল-মুতামকিন সার্ভিসেস এন্ড ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানি এবং ভেজিটেবল ওয়্যার হাউস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
ইন্ডাস্ট্রিয়াল সিটি লজিস্টিক ভিলেজে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটির কর্ণধার প্রবাসী বাংলাদেশী বাবু শিবু দত্ত। পরিদর্শনের সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বাবু শিবু দত্ত ও ম্যানেজার শফিকুর রহমান। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন, দূতাবাসের ডিফেন্স এটাসে বিগ্রেডিয়ার জেনারেল এম খাইরুদ্দিন, মিশন উপ-প্রধান কাউন্সিলর ওয়ালিউর রহমান, শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, বাংলাদেশ কমিউনিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান, আহমেদ মালেক, মোস্তাফিজুর রহমান রিপন ও সাইফুর রহমান সবুজসহ অনেকে। উদ্যোক্তারা জানান, কাতারের লুলু হাইপার মার্কেট ও ফ্যামিলি ফুড সেন্টারসহ অধিকাংশ সুপার মার্কেটে সবজির যোগান দিচ্ছে,আল-মুতামকিন সার্ভিসেস এন্ড ট্রেডিং কন্ট্রাক্টিং এর ভেজিটেবল ওয়্যার হাউস।
