অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশী সুপারমার্কেট উদ্বোধন

post-img

সূলভ মূল্যে পণ্য সেবা দেয়ার লক্ষ্যে আমিরাতে যাত্রা শুরু করেছে বাংলাদেশী প্রতিষ্ঠান, তাসনীম আল মদিনা সুপারমার্কেটের ২য় শাখা। আবুধাবির শিল্পনগরী মোছাফফার চল্লিশ নং ছানাইয়ার সেভেন ইমারত সুপারমার্কেট গলিতে প্রতিষ্ঠানটি চালু করা হয়।

এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সিম্পল লাইফ কন্ট্রাক্টিং এন্ড রিয়েল এষ্টেট সোল প্রোপার্টিজ’র কর্ণধার হাফেজ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,ব্যবসায়ী রামশেদ,তাজ উদ্দিন,আমিরাত নাগরিক মোহাম্মদ ইবরাহীম আল আমরি,ব্যবসায়ী হাজ্বী মোহাম্মদ সাঈদূর রহমান, মোহাম্মদ হারিস,সেলস ম্যানেজার মোহাম্মদ হাফিজ ও কোম্পানি ম্যানেজার মিজানুর রহমানসহ অনেকে। উদ্বোধন উপলক্ষে মার্কেটটিতে মাছ-মাংস ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন পন্যের উপর চলছে বিশেষ মূল্য ছাড়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.