এনআরবি লাইফ

আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন

post-img

অমর একুশে গানের রচয়িতা ও প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯ তম জন্মদিন পালন করেছে প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শনসহ বর্নাঢ্য আয়োজনে জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন।
প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ। ১৯৭৪ সালের অক্টোবর মাসে লন্ডনের উদ্দেশে পাড়ি জমান তিনি। প্রবাসী হয়েও তিনি সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলিসহ নানা বিষয় তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। বাঙালি ও বাংলাদেশের পক্ষে বিরামহীন লেখনী তাকে বাঙালির ‘বাতিঘর’এ পরিণত করেছে।


আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মদিন উপলক্ষে লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন ও তার জন্মোৎসব পালন করেছে আনন্দধারা আর্টস ইউকে, শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ।  আলোচনায়  তুলে ধরা হয় কিংবদন্তির কর্মময় স্মৃতির নানা তথ্য। আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রবাসজীবনের স্মরনীয় ঘটনায় আপ্লুত হন লন্ডনের বরেণ্যব্যক্তিত্বরা।


সালাম তোমায় হে বীর শ্রেষ্ঠ, হে শহীদ সুলেমান" গান ও মুক্তিযুদ্ধে চেতনায় উল্লেখযোগ্য গানগুলি আনন্দধারার শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গাফ্ফার চৌধুরীর জন্মোৎসব ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.