ইলেক্ট্রিক,প্লাস্টিক ও স্যানিটারিসহ নির্মান সামগ্রীর বিপুল সমাহার নিয়ে, আবুধাবিতে চালু হয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান, এম আর বিল্ডিং মেটেরিয়ালস এলএলসি এর ২য় শাখা।
সোমবার নগরীর ইলেক্টা রোডের এলডোরাডো সিনেমা বিল্ডিংয়ের পেছনের গলিতে শৈবাল রেষ্টুরেন্টের পাশে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী সৈয়দ মাহমুদুর রহমান, স্থানীয় স্পনসর ইয়াসীন সাঈদ, স্থানীয় অতিথি সৈয়দ আব্দুল্লাহ ও প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা আলমগীর আল ক্বাদেরী, মাওলানা ইয়াকুব আল ক্বাদেরী, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ মাকসুদুর রহমান, সৈয়দ মুশফিকুর রহমান, মাওলানা মমতাজ, আব্দুল্লাহ আল আমিন, মোহাম্মদ মুরাদ এবং মোহাম্মদ আয়াসসহ অনেকে। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি, দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রবাসীদের প্রয়োজনীয় সামগ্রী কেনার আহবান জানান।
