এনআরবি সাফল্য

আবুধাবীতে অটো রিপ্যায়ারের যাত্রা শুরু

post-img

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফার ৬ নং ছানাইয়াতে গ্রীণ টেক অটো রিপ্যায়ার এলএলসির যাত্রা শুরু হয়েছে।

ব্যাটারী, ইউজড পার্টস, স্পেয়ার পার্টস এবং নানান ধরনের গাড়ীর রিপ্যায়ারিং ও ওয়েল চেঞ্জিং এর সুযোগ সুবিধা নিয়ে এ দোকানের উদ্বোধন করা হয়। স্হানীয় ব্যবসায়ী মোবরাক আলী আহমদ প্রতিষ্ঠানের তিন মালিক আবদুল মোতালেব, মোহাম্মদ মিলন ও পাকিস্তানি মোহাম্মদ কাউছারকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটেক ব্যাটারীর ম্যানেজার নোভেল,সেলস ম্যানেজার মোহাম্মদ আকিব, এম এস কবির ওয়েল ট্রেডিং এর ডিরেক্টর মোতাহের করিম, আবুধাবীর কেয়ার টাইপিং এর মালিক মোহাম্মদ ইসমাইল, মাওলানা ওমর ফারুক ও সাংবাদিক এম আবদুল মান্নানসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.