আমিরাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে গিফট শপের জনপ্রিয়তা। ক্রেতাদের চাহিদার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এসকল প্রতিষ্ঠানে। এরই লক্ষ্যে আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ক্লক টাওয়ার গিফট সেন্টার।
ইলেকট্রনিকস, খেলনাপাতি, পোষাক, প্রসাধনী, গৃহস্থালি, সাজ সজ্জা ও উপহার সামগ্রীর বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করে ক্লক টাওয়ার গিফট সেন্টারটি। আবুধাবির খালিদিয়া এরিয়ায় প্রতিষ্ঠানের একমাত্র স্বত্বাধিকারী কামরুল ইসলাম ও তার সহধর্মিণী বীনা ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্ভোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, হেলাল উদ্দিন, খোরশেদ আলম রাজু, মইন উদ্দিন আহমদ, ইমরুল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমানসহ অনেকে।
