এনআরবি সাফল্য

জাপানে বাংলাদেশীদের নারী দিবস উদযাপন

post-img

জাপানস্থ প্রবাসী বাংলাদেশী নারীদের সংগঠন উইমেন্স অ্যাসোসিয়েসন্স জাপানের উদ্দ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

গতকাল ছিলো সংগঠনটির ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটিকে সাজানো বিভিন্ন রঙয়ে। দেশীয় পন্য প্রদর্শনী,বাহারী স্বাদের খাবার প্রদর্শন এবং বিক্রি,সংগীত পরিবেশন ইত্যাদি মধ্য দিয়ে। আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিলো, নারীদের এ সংগঠনটিতে ব্যাপকভাবে সম্পৃক্ত করা এবং তাদের মধ্য থেকে উদ্দোক্তা তৈরী করা। পরে অ্যাসোসিয়েসন্স এর সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা জাপানস্থ রাষ্ট্রদূত এর সহধর্মিনী সাহীনা আক্তার।

সংগঠনটির প্রেসিডেন্ট রোমানা সোসান জানান, ইক্যেবের সহযোগিতায় জাপানস্থ নারী উদ্দোক্তাদের নিয়ে আয়োজন করা হয়। ১৫দিন ব্যাপি অনলাইন ফেয়ার এ চলবে ১৫ রোজা পর্যন্ত ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.