এনআরবি লাইফ

লেবাননে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

post-img

লেবাননে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি। জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান।

বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ দিবসের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত তাঁর ভাষনে জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোকপাত করেন এবং ঐতিহাসিক ঘটনা পরিক্রমায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট হিসেবে এই ভাষণের স্বীকৃতির বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে আলোচনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.