এনআরবি লাইফ

বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি গ্রেপ্তার

post-img

যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রতিযোগিতা কারণে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু হয়েছে- এমন অভিযোগে ওই দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতার অভিযোগ এনে ওয়ারেন পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা দুজনই বাংলাদেশি। তারা হলো- তায়াসুকা আমান (২০) ও গোলাম রহমান (২২)।

২৫ ফেব্রুয়ারি মিশিগানে ওই সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু হয়। এ দুর্ঘটনায় নিহত সাজুর মেয়ে মোমো গুরতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। এতে তার ছেলে তামিমও আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার জন্য তাদের ১৫ বছরের শাস্তিযোগ্য অপরাধ এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।

মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশি তরুণ রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতা করছিলেন। এ ঘটনায় দুর্ঘটনার শিকার হয়ে সাজুর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে নানা অপরাধের রেকর্ড রয়েছে। আদালত তাদের ৫০ হাজার ডলারে জামিন মঞ্জুর করেন। এখন পর্যন্ত তাদের কোনো আইনজীবী কোর্টে আসেননি। আদালত তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.