অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশি রেস্টুরেন্টের যাত্রা

post-img

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফাতে বাংলাদেশি মালিকানাধীন ভোজনবাড়ি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে।

দেশীয় স্বাদের বিপুল সমাহার নিয়ে মোছাফ্ফার ১১ নং ছানাইয়ার ওয়ানডে সার্জারী হসপিটালের পিছনে রেস্তোরাটি চালু করা হয়। বৃহস্পতিবার ভোজনবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন করেন ছোট বাবু মাস্টার আরহাম। এসময় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইব্রাহিমসহ ব্যবসায়ী মোহাম্মদ নাবীব, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ হাসান, মাওলানা মোহাম্মদ মুবীন, মোহাম্মদ আমজাদ হোসেন ও সাংবাদিক এম আবদুল মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি দেশ, জাতি ও প্রবাসীদের কল্যানে দোয়া করেন, মাওলানা মোহাম্মদ আবদুল মুবীন আল কাদেরী। এসময় প্রবাসীদের দেশীয় প্রতিষ্ঠানে এসে সুলভে খাবার গ্রহণের আহবান জানান অতিথিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.