অভিবাসন

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসী উদ্ধার

post-img

ভূমধ্যসাগরে সংকটাপন্ন অবস্থা থেকে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে, ইতালির মানবিক সংস্থা ‘ইমার্জেন্সি’ এর উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট।

ইমার্জেন্সি জানিয়েছে,অভিবাসন প্রত্যাশীরা উদ্ধারের ২০ ঘণ্টা আগে, লিবিয়ার জাওয়াইয়া উপকূল থেকে রওনা হয়েছেন। ছোট নৌকায় গাদাগাদি কোরে উঠেছিলেন তারা। নৌকাটিতে খাবার ও কোনো পানীয় ছিলনা বলে জানিয়েছে ইমার্জেন্সি। উদ্ধারকারী জাহাজটি যখন দুর্দশাগ্রস্ত নৌকাটির কাছে পৌঁছায়,তখন উদ্ধারকর্মীরা দেখতে পান নৌকাটিতে পানি উঠছিল। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে নারী ও শিশুদের পাশাপাশি, সন্তানসম্ভবা নারীরাও ছিলেন। ইমার্জেন্সির একজন নার্স জানান,‘উদ্ধারের ক্ষেত্রে তারা সবচেয়ে ভঙ্গুর অবস্থার দিকে আগে নজর দিয়েছে। চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ও ডায়বেটিস আক্রান্ত এক শিশুকে আগে উদ্ধার করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে,অভিবাসন প্রত্যাশীরা সংঘাত,অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা থেকে বাঁচতে, নিজ নিজ দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সুদান,নাইজেরিয়া, নাইজার,সাউথ সুদান ও আইভরি কোস্টের নাগরিকরা সহ কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন। তবে কোন দেশের কত জন নাগরিক তা নির্দিষ্ট কোরে জানা যায়নি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.