প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের বিদায়ী সভাপতি আবেদ চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার এম এ সালাম। দ্বিতীয় পর্বে এডভোকেট রশিদ আলীকে সভাপতি, মমিনুর মুরাদকে সেক্রেটারী এবং এম এ সালামকে কোষাধ্যক্ষ করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
