প্রতিহিংসা পরায়ন না হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে, সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে একথা বলেন তিনি। এসময় মঈন খান বলেন, বিএনপি মহাসচিব থেকে তৃণমূল নেতাকর্মী কেউই বাদ যায়নি তাদের প্রতিহিংসা থেকে। তিনি বলেন, একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এতো মিথ্যা মামলা, পৃথিবীর কোথাও নেই। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে কারাগারে প্রেরণের নিন্দা জানান তিনি। জনগণের অংশগ্রহনে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে জানিয়ে শিগগিরই নতুন কর্মসূচী দেয়া হবে বলেও জানান, দলের এই নীতিনির্ধারক।
