এনআরবি লাইফ

সিডনি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

post-img

সিডনি ইন্টারন্যাশনাল স্কুল গুলশান-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান আয়োজক ও পৃষ্ঠপোষক অষ্ট্রেলিয়া প্রবাসী মাইনুল মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাহেদুল হক। গেষ্ট অব অনার ছিলেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা ও এডঃ তোবারক হোসেন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ‘আয়রনম্যান’ খেতাব জয়ী মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। এসময় বক্তারা, শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তি সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.