এনআরবি লাইফ

আফ্রিকা ও ম‌দিনায় দুই বাংলাদেশির মৃত্যু

post-img

চট্টগ্রা‌মের বাঁশখালীর গন্ডামারা এলাকার আফ্রিকা মোজাম্বিক প্রবাসী ফজল হক ডাকাতের হাতে খুন এবং কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার সৌ‌দি আর‌বের মদিনায় সড়ক দুঘর্টনায় নিহত হয় মোঃ জয়নাল না‌মে এক যুবক।

র‌বিবার রা‌তে পৃথক সম‌য়ে প্রবা‌সে এ ঘটনা ঘ‌টে ব‌লে সেখা‌নে অবস্থানরত প্রবাসী‌দের সু‌ত্রে জানা যায়। বাঁশখালীর গন্ডামারা ইউ‌নিয়‌নের মে‌হের আলী বা‌ড়ির ক‌বির আহম‌দের তৃতীয় পুত্র ফজল হক আফ্রিকা মোজাম্বিককে দোকা‌নে চাকু‌রি ক‌রে। ‌নিহ‌তের প‌রিবার সু‌ত্রে জানা যায়, র‌বিবার রা‌তে দোকানে আফ্রিকার ডাকাতদল দোকা‌নে হানা দি‌য়ে টাকা পয়সা নি‌য়ে তা‌কে বেঁধে আগু‌নে ফে‌লে দেয়। তা‌তে তার মৃত‌্যু হয় ব‌লে জানা যায়।

অপর‌দি‌কে সৌ‌দি আর‌বের ম‌দিনায় সড়ক দুঘর্টনায় কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার মোঃ জয়নাল দুর্ঘটনায় ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয় ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়। সম্পাদনা: এ আর শাকিল


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.