যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি শেখ আবির হোসেনের পরিবারের জন্য তিনদিনে প্রায় ৭২ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিশ্বের মানুষ।
টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা শেখ আবিরের পরিবারের জন্য ফেসবুকে ‘গো ফান্ড মি’ অ্যাকাউন্ট খুলেছেন। সারা বিশ্বের প্রায় ১ হাজার ৬০০ মানুষ তার পরিবারের জন্য ৬৫ হাজার ডলার অনুদান দিয়েছেন। লামার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রকিবুল ইসলাম এই অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছিলেন। সহকর্মী আবির সম্পর্কে তিনি বলেন, আবির পরিচিত-অপরিচিত সবার জন্য সব সময় পজিটিভ চিন্তা করতেন। সহযোগিতা করার চেষ্টা করতেন।
বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো ছাত্র এলে নানাভাবে সহযোগিতা করতেন। এজন্য তার প্রতিদান দিয়েছে ভালোবাসা দিয়ে, নাম না জানিয়ে অসংখ্য মানুষ হাজার ডলার পর্যন্ত অনুদান দিয়েছেন। আধুনিক বিজ্ঞানমনস্ক আবিরের প্রতি সারা বিশ্বের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তা অভাবিত।
