এনআরবি লাইফ

টিকিট কেটে পরিবারের জন্য শপিং করেও দেশে ফেরা হলো না বিল্লালের

post-img

ছুটিতে বাড়ি ফেরার টিকিট কেটে পরিবারের জন্য শপিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়া।

রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলা মার্কেট থেকে মো. বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া দেশে থাকা পরিবারের জন্য শপিং করতে কোতারায়া বাংলা মার্কেটে আসেন। এ সময় হঠাৎ করে বিল্লাল মিয়া অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর পর কয়েকবার খিচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন। উপস্থিত লোকজন ৯৯৯ এ কল দিলে অ্যাম্বুলেন্স এসে বিল্লাল মিয়াকে চেক করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পোস্টমর্টেমের জন্য স্থানীয় বালাই থানায় নেওয়া হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.