অনুষ্ঠান

আমিরাত প্রবাসীদের সিআইপি অ্যাওয়ার্ড প্রদান

post-img

বাংলা টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিআইপি,গোল্ডেন ভিসা এবং বিজনেসম্যান অ্যাওয়ার্ডের আয়োজন করে বাংলা টিভি দর্শক ফোরাম, দুবাই ও উত্তর আমিরাত। দুবাই এর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু দেরা ক্রিক এর 'আল জাবিল বলরুমে' আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকেই বাংলাদেশ সরকার স্বীকৃত সিআইপি, গোল্ডেন ভিসা হোল্ডার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ের নেফলেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ সিআইপি। জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী শিমুল ও মাহাবুব হাসান হৃদয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। পরে অনুষ্ঠানে আগত সিআইপি,গোল্ডেন ভিসাহোল্ডার ও বিশিষ্ট ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের মানচিত্রের আকারে তৈরি বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে ও গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ী নেতারা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.