ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি চালুর মধ্য দিয়ে ‘প্রবাসী দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে এনআরবি ডে উদযাপিত হয়েছে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে। যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি কমিউনিটির নেতা, বিভিন্ন বারা ও কাউন্সিলের মেয়র ও কাউন্সিলর, ব্যবসায়ী ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী, পেশাজীবী সংগঠনের নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় প্রবাসী কল্যাণ দিবস, ২০২৩ উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন।
২০১৭ সাল থেকে বেসরকারিভাবে ৩০ ডিসেম্বর এনআরবি ডে উদযাপিত হয়ে আসছে। তবে এ বছর প্রথমবারের মতো সারা বিশ্বে বাংলাদেশের ৮১টি মিশনে একসাথে প্রবাসী দিবস উদযাপিত হয়েছে।
