এনআরবি লাইফ

লন্ডনে জমজমাট আয়োজনে বাঙালিদের পিঠা উৎসব

post-img

প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর ইউকে শাখার আয়োজনে ২৭ ডিসেম্বর পূর্ব লন্ডনের ইস্টহামে সাউথেন্ড অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন চান মিয়া, সঞ্চালনায় ছিলেন ইউকে শাখার সদস্য আজাদ মোল্লা এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রনি খান। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শফিক খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, ব্যারিস্টার শহিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আই অন টিভির সি ই ও আতাউল্লাহ ফারুক, কাউন্সিলর দিনা হুসেন, নিউ হাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বির হাসান।

প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শফিক খান সংগঠনের নানাবিধ, মানবিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন। তিনি এই সংগঠন সারা বিশ্বজুড়ে প্রবাসীদের কল্যাণে, দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীদের আর্ত মানবতার সেবায় এক ও অভিন্ন হয়ে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.