আন্তর্জাতিক

দাবানল ঠেকাতে ছাগল ব্যবহার করছে আমেরিকা

post-img

দাবানল মোকাবিলায় ব্যতিক্রমী একটি পথ খুঁজে পেয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ যে ঝোপঝাড়, সেগুলো পরিষ্কার করতে ছাগলের পাল কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটি।

একপাল ছাগল একদিনে প্রায় এক একর জমি সাফ করে দিতে পারে। তাই দাবানল ছড়িয়ে পড়া কমাতে দারুণ কার্যকর ও পরিবেশবান্ধব উপায় এটি।

বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহতম দাবানলের যে সব ঘটনা ঘটেছে তা হলো ক্যালিফোর্নিয়ায়।

এ প্রসঙ্গে ছাগল পালনকারী মাইকেল চোই বলেন, তার পালে প্রায় ৭০০ ছাগল রয়েছে। সেগুলো দমকল বিভাগ, স্কুলসহ বিভিন্ন গ্রাহকের কাছে ভাড়া দেওয়া হয়। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় ছাগলের সংখ্যা বাড়াতে হয়েছে তাকে।

চোই মনে করেন, এই ধারণা এবং পরিবেশগত প্রভাব সম্পর্কে মানুষ আরও সচেতন হলে তারা আগাছা পরিষ্কার ও ভূমিকে আগুন থেকে রক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে।

চোই আরও যোগ করেন, এই কাজে অতিরিক্ত কোনো পরিশ্রমের দরকার নেই। ছাগলদের কেবল পানি দিলেই চলে। তারা ঘাসযুক্ত সমতল ভূমি কিংবা খাড়া ঢাল, যেকোনো জায়গায় চরতে পারে। ছাগলগুলোকে পাহারা দেওয়ার জন্য একটি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করেন মাইকেল চোই।

তিনি বলেন, মাটি থেকে প্রায় তিন ইঞ্চি পর্যন্ত উচু আগাছা বা ঘাসগুলো পরিস্কার দরকার। ছাগলগুলো প্রায় ততটাই খায়। আর এই প্রক্রিয়ার মধ্যে তারা তাদের মলমূত্র ও খুর দিয়ে মাটির উপকারও করে।

২০২১ সালে মারাত্মক দাবানলের মুখোমুখি হয়েছিল ক্যালিফোর্নিয়া। গত বছর তা কিছুটা ‘হালকা’ ছিল এবং এ বছরের আগস্ট মাস ছিল গড়ের তুলনায় শীতল ও আর্দ্র। এরপরও সেখানকার বিশাল বনভূমি দাবানলে পুড়ে গেছে এবং তাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.