দক্ষিণ এশিয়ার প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতারে প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছি।
বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী দোহার লামিজন স্কোয়ার মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব হাছান মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু। এতে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগ পরিবারের সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সবুজ, সাবেক ছাত্রনেতা এস এম হাসান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার শামীম। এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রহিম পারভেজ, ইউসুফ পাটোয়ারী লিংকন ও যুবনেতা বিষুজিত মজুমদার সহ অনেকে। শেষে কেক কেটে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়।
