দূতাবাস খবর

পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের

post-img

মালয়েশিয়ার জহুর প্রদেশে পাসপোর্ট সংগ্রহের পোস্ট অফিসের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুন থেকে দেশটির জহুর বাহরু জেলার ২২ জালান রিয়াংয়ের ২৩ তামান জেম্বিরার পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় দেশটির কোয়ান্তান ও কেলান্তান প্রদেশে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ও ২ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোয়ান্তান প্রদেশের জালান বুকিত উবির তিংকাত বাওয়াহ এর এএসডি সানমুন এসডিএন বিএইচডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এছাড়া ৮ ও ৯ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেলানতান প্রদেশের কোতা বাহরুর জালান পাসির পুতেহ থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.