খেলা

ভারতের বিশ্বকাপ দলে যারা

post-img

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর এবার বসবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেটা মাথায় রেখে নিজেদেরে সোশ্যাল মিডিয়া এক্স-এ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কয়ারের সুউচ্চ ভবনের দেয়ালে গ্রাফিক্স চিত্র অঙ্কন করে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের বিশ্বকাপ দলে কারা সুযোগ পাচ্ছেন আর কারা বাদ পড়ছেন এমন জল্পনা গেল কয়েক দিনে তুঙ্গে ছিল। অবশেষে সব জল্পনার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের পিচের বৈচিত্র্যের কথা মাথায় রেখে দল সাজিয়েছে ভারত। তিন পেসারের পাশাপাশি দলে রাখা হয়েছে চার স্পিনার।

বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ব্যাটার। মূল স্কোয়াডে জায়গা হয়নি মারকুটে ব্যাটার রিঙ্কু সিংয়ের। সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি-টোয়েন্টি দলে অটোমেটিক চয়েজ ভাবা হতো। সাম্প্রতিক সিরিজগুলোতেও আস্থার প্রতিদান দিচ্ছিলেন। যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। এ ছাড়া সুযোগ পাননি শুভমন গিলের মতো তারকা ওপেনার। নেই অভিজ্ঞ লোকেশ রাহুলও।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.