অনুষ্ঠান

জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সম্মেলন অনুষ্ঠিত

post-img

জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

দেশটির জুফায়ের শহরের আল মনজিল হোটেলে এ আয়োজন করা হয়। মোহাম্মদ রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মো. আরিফ, ছানু মিয়া, চিকন আহমেদ,ওলি উদ্দিন শামিম,বিষ্ণুপদ দেব, টিপু সুলতান, কালা মিয়া চৌধুরী, সাহেদ আহমেদ, ওলিউর রহমান, মোহাম্মদ সুমন ,শওকত, রুজেল ও আজমল আহমেদসহ অনেকে। এসময় আগামী দুই বছরের জন্য মোহাম্মদ কায়েছ আহমেদকে পুনরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং লিমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.