৫ কোটি টাকা পাচারের মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাতবছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ৫২ কোটি ৮৮ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৮’র বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের ৬০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে। অন্যথায় তাদের আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বার অর্থপাচারের মামলায় দোষী সাব্যস্ত হলেন এনু ও রুপন।
