বাংলাদেশ

সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেবে আওয়ামীলীগ; জানিয়েছেন কাদের

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনশ আসনেই প্রার্থী দিবে, তবে সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেয়া হবে। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।  কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল সরকারের নেই, দলটি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে।


সমসাময়িক বিষয়ে সকালে রাজধানীর ধানমন্ডিতে, দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। শরিক দলের মধ্যে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন,১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে পর্যবেক্ষণ করা হবে। সব কিছু ঠিক থাকলে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত হবে।তিনি বলেন, আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ, তবে কাউকে নির্বাচনে নিয়ে আসতে কোন প্রকার কৌশলে নেই সরকার। দলের মনোনিত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে, আওয়ামী লীগ সভাপতির নির্দেশের কথা  জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.