অনুষ্ঠান

জাপানে বাংলাদেশের অর্থায়নে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

post-img

জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। ৩ মিটার উচু এ স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত হয়েছে।

মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম,অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান,জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন শাহ আসিফ রহমান, দূতালয় প্রধান শেখ ফরিদ, প্রেস সচিব মোঃ ইমরানুল হাসান এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি উপস্থিত ছিলেন। জানা যায়, শান্তিপূর্ণ বিশ্ব অন্বেষণে জাপানের জনগণকে এবং বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেয়ার অংশ হিসেবে ‘শান্তি স্মৃতিস্তম্ভ’ নির্মাণের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে এটি প্রতিষ্ঠার অনুমতি দেয় বন্ধুপ্রতিম জাপান সরকার। অনুষ্ঠানে ২য় বিশ্বযুদ্ধে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সময়ের সাথে মিল রেখে বেলা ১১ টা ২ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে বাংলাদেশ প্রতিনিধি দল পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.