নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ভেতর থেকে ফার্নেশ অয়েল নামাতে গিয়ে বিষাক্ত গ্যাসে, আবু সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এসময় অসুস্থ হয়ে পড়ে তার ছোট ভাই ফাহিম। সকালে গোদনাইল এস ও রোডের ডিপো টার্মিনালে এ দুঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাংকলরির ভেতরে থাকা তেল, সাঈদের ছোট ভাই ফাহিম পরিষ্কার করতে গিয়ে, ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে। তাকে বাচাঁতে গিয়ে তিনিও অসুস্থ হন। পরে আশপাশের চালক ও সহযোগীরা উদ্ধার কোরে ৩শ'শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সাঈদকে মৃত ঘোষণা করেন।
