বিশেষ প্রতিবেদন

সরকারের উন্নয়ন যজ্ঞে পাল্টে গেছে টাঙ্গাইলের নাগরপুর, গ্রামের মানুষ পাচ্ছেন শহরের সুবিধা

post-img

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে পাল্টে যাচ্ছে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামীণ জনপদ। বিভিন্ন প্রকল্পে নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক,ব্রীজ শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ, নানা অবকাঠামো। ইতোমধ্যে অনেক প্রকল্পের কাজ শেষ হয়েছে। আবার কিছু প্রকল্প রয়েছে চলমান। এসব উন্নয়ন কাজের সুফল পাচ্ছেন সর্বস্তরের জনগন, উন্নত হয়েছে এলাকাবাসীর জীবন মান, মুক্তি মিলেছে দীর্ঘ দিনের দুর্ভোগ থেকে। ফলে গ্রামের মানুষ পাচ্ছেন শহরের সুবিধা। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা ছিল বরাবরই অবহেলিত।

বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে এখানে তেমন কোন উন্নয়ন হয়নি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দ্রুত গতিতে এগিয়ে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। গত পাঁচ বছরে এ উপজেলায় এলজিইডির বিভিন্ন সড়ক পাকা হয়েছে।  ২৫ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। রাস্তা মেরামত হয়েছে ৯০কিলোমিটার। নির্মিত হয়েছে ২৬ টি নতুন ব্রীজ ও কালভার্ট। ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান করা হয়েছে। ফলে সুফল পাচ্ছেন গ্রামীন জনপদের মানুষ।


উপকারভোগীরা বলছেন,আওয়ামীলীগ সরকারে আসার আগে এই জনপদ ছিল উন্নয়ন বঞ্চিত। এখন গ্রামে শহরের সুবিধা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।


উপজেলায় এলজিইডির তত্তাবধায়নে বিগত প্রায় পাঁচ বছরে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। আরো প্রায় ৩০ কোটি টাকার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহবুবুর রহমান। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে, উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি, কৃষি- পণ্যের বিপণন সুবিধা বৃদ্ধি পাবে, প্রতিটি গ্রাম হবে শহর।





সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.