অনুষ্ঠান

কাতারে প্রবাসীদের প্রাণের মেলা অনুষ্ঠিত

post-img

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাতারে প্রবাসীদের জন্যে প্রাণের মেলা ও মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস কাতারের তত্ত্বাবধানে ও রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোহার স্থানীয় একটি হোটেলে এ আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। এতে গান পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জুই ও আফরিন। এছাড়াও নৃত্য পরিবেশনায় ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিত্য শিল্পী সুপ্রিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাবু তপন মহাজন, মোঃ মুসলিম উদ্দিন, এম নাসির উদ্দিন তালুকদার, সিআইপি এনামুল হক চৌধুরী ও সিআইপি মোজাম্মেল হোসেন সোহাগ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ,এ এইচ বি ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি সার্ভিসেস, আল মহানাদি গ্রুপ ও তপন ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কাতার। মেলায় বাংলাদেশী নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শন ও বিপণন ঘুরে দেখেন রাষ্ট্রদূত ও দূতাবাসের সচিব আব্দুল্লাহ আল রাজী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.