খেলা

বল টেম্পারিংয়ের অভিযোগে যা বললেন রোহিত

post-img

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে অপরাজেয় থেকেই সেমিফাইনালে ওঠে ভারত। কিন্তু সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত বল টেম্পারিং করে বলে অভিযোগ তুলেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। যা নিয়ে সেমিফাইনালে নামার আগে জবাব দিয়েছেন রোহিত শর্মা। ইনজিকে উদ্দেশ্য করে ভারতীয় অধিনায়ক অপমানের সুরে বলেছেন, ‘কখনও কখনও মাথা খাটানো উচিৎ।’

গত ২৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫তম ওভারে বল করছিলেন পেসার আর্শদীপ সিং। সেই ওভারে বলে রিভার্স সুইং করেছিলেন ভারতীয় এই বাঁ-হাতি পেসার। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেই রিভার্স সুইং কীভাবে করছেন আর্শদীপ– সেটাই প্রশ্ন ইনজির। সে কারণেই তিনি বল বিকৃতি করা হতে পারে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে বেশিকিছু বলবেন না উল্লেখ করেও রিভার্স সুইং নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন রোহিত।

ইংল্যান্ডের বিপক্ষে আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক রোহিত। একপর্যায়ে ইনজামামের করা বল বিকৃতির অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘কী উত্তর দেব। আপনি যদি সূর্যের নিচে খেলেন, উইকেট শুষ্ক থাকে, কোনো কিছু ছাড়াই বল রিভার্স সুইং করে। সব দলের বোলাররাই রিভার্স সুইং পাচ্ছে। শুধু আমাদের বোলাররা নয়। মাঝেমধ্যে মাথা খাটানো উচিৎ। আপনাকে বুঝতে হবে, আমরা কোথায় খেলছি। আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় খেলছি না।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.