যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পূর্ব লন্ডনের বার্ডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত ঈদ মেলায় নানা ধরনের পোষাক জুয়েলারিসহ খাবারের স্টল ছিলো। নাজ নাছিমার উদোগে দিনব্যাপী আয়োজিত মেলার উদ্ধোধন করেন এনফিল্ড কাউন্সিলের মেয়র মোহাম্মদ আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেমডেন বারার সাবেক মেয়র নাছিম আলী, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ স্থানীয় এমপি ও কাউন্সিলার।
