অনুষ্ঠান

কুয়েতে প্রবাসীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

post-img

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত এর সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ ফুয়াদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খান ও সাংগঠনিক সম্পাদক আহাদ সাহেদ। এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতে'র সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী,ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ,মোঃ সুরুক মিয়া এবং জিটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আলাল আহমদসহ অনেকে। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.