অনুষ্ঠান

ফ্রান্সে পালিত হলো ‘ফেত দো লা মিউজিক’

post-img

‘ফেত দো লা মিউজিক’ ফ্রান্সের একটি বিশেষ দিন। এই দিনটিতে ফ্রান্সের রাস্তা-ঘাটে ওপেন কনসার্টের অনুমোদন দেয়া হয়। ‘ফেত দো লা মিউজিক’ এর মূল উদ্দেশ্য- ফরাসি সংগীত প্রচার করা। সেই সাথে পেশাদারী ও অপেশাদারী সংগীতশিল্পীরাও যেন, এতে অংশগ্রহণ করে সেই আগ্রহ সৃষ্টি করা।

ফ্রান্সে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন বাংলাদেশীরা। ফরাসি সঙ্গীতের পাশাপাশি বাংলা সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন তারা। ‘অ্যাসোসিয়েশন কালচার ফ্রাঙ্কো বাংলাদেশি’ এর উদ্যোগে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে ফরাসি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম,ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য মরিয়ম খাতুনসহ অন্যান্যরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.